মাগুরার মাঠে মাঠে দেখা মিলছে কালো সোনা!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক- 

মাঠের পর মাঠ জুড়ে গোছায় গোছায় সাদা সাদা ফুল। আর ওই সাদা ফুলের মধ্যে লুকিয়ে আছে মূল্যবান ফসল পেয়াঁজের বীজ। যার এক কেজি বীজের দাম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা। বীজের চাহিদা ও জোগান এবং প্রকারভেদে অনেক সময় এর দাম লাখেও পৌঁছে যায়। আর সাদা সাদা ফুলের মধ্যে এই দামি ছোট কালোবর্ণের দানা কেউ বলে কালো সোনা ! এমনটিই জানান পেয়াঁজ বীজ চাষে সংশ্লিষ্ট চাষীরা।

মাগুরার মাটি ও আবহাওয়া পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। সদর উপজেলার বিভিন্ন মাঠে এখন শোভা পাচ্ছে সাদা সাদা পেয়াঁজের বীজ ক্ষেত।

অতিমাত্রায় রোদ, বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা আর ঝড়ো হাওয়া এই ফসলের সবচেয়ে বড় শত্রু। অনেক ঝুঁকি নিয়েও সদর উপজেলার মাঠে মাঠে আবাদ হয়েছে পেয়াঁজের বীজ চাষ। আর মাত্র কয়েক দিন পরেই সাদা ফুলগুলো আস্তে আস্তে কালো রং ধারণ করার পরই সেগুলো গাছ থেকে কাটা হবে। এরপর মাড়ায় প্রক্রিয়ার মাধ্যমে ফুল থেকে কালো কালো বীজ সংগ্রহ করে সংরক্ষণ ও বাজারজাত করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: