মাগুরার এসপি’র উদ্যোগ- এক ফ্রেমে সদরের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদক- 

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউপিতে ভোট গ্রহণ ৩১ মার্চ। 

সদর উপজেলা নির্বাচন কর্মকতা জানান, মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন  চেয়ারম্যান, ৩৯৫ জন সাধারণ কাউন্সিলর ও ১১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

জেলা পুলিশ অফিস জানায়, আজ সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ১২টি ইউনিয়নের সকল চেয়ারম্যান পদপ্রার্থীগণের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন। 

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ৬জন রিটার্নিং অফিসারও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও স্থানীয় জনসাধারণের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: