সুখবর মাগুরা- মাঠে এবার রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ধান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

এই জাতের চাল খেলে মানুষের শরীরে আয়রন ও প্রোটিনের চাহিদা অনেকাংশে মিটবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

চলতি আমন মৌসুমে মাগুরা জেলার ৪টি উপজেলায় রোগ প্রতিরোধ ক্ষমতাম্পন্ন উচ্চফলনশীল বা উফশী জাতের ধানের আবাদ বাড়ছে বলে জানিয়েছে কৃষিবিভাগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের উদ্ভাবিত বিরি-৬২ নামের জিংকসমৃদ্ধ ধানের আবাদ মাগুরার কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ১ হাজার ৩২০ হেক্টর জমিতে চলতি মৌসুমে বিরি-৬২ জাতের ধানের আবাদ হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা জাতটির উদ্ভাবন করেছেন।

দেশি ধানের সঙ্গে পরাগায়ণের মাধ্যমে জাতটি উদ্ভাবনে সহায়তা করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হারভেস্ট প্লাস ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

অন্যান্য ধানের জাতের মধ্যে সাধারণত প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম জিংক ফরটিফায়েড ও ৬ শতাংশ প্রোটিন থাকে। বিরি-৬২ ধানের প্রতি কেজিতে ১৯ মিলিগ্রাম জিংক ও ৯ শতাংশ প্রোটিন রয়েছে।

কৃষি বিভাগ আরও জানায়,  মাগুরা সদরে ৩৭০ হেক্টর, শ্রীপুরে ৪০ হেক্টর, শালিখায় ৩০০ হেক্টর ও মহম্মদপুর উপজেলায়  ৬১০ হেক্টর জমিতে জিংকসমৃদ্ধ বিরি-৬২ জাতের ধানের আবাদ হয়েছে।

 

মাগুরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, জিংকসমৃদ্ধ বিরি-৬২ হাইব্রিড নয় এটি উচ্চ ফলনশীল। চাল খেলে মানুষের শরীরে আয়রন ও প্রেটিনের চাহিদা অনেকাংশে মিটবে। স্বল্পমেয়াদী ও ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে জাতটি জনপ্রিয় হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: