মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর হাসপাতালের সামনে একটি ময়লার ভাগাড় থেকে আজ বুধবার দুপুরে সদ্যজাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান- বেলা ১টার দিকে মাইক্রোবাস স্টান্ডের পেছনে একটি ময়লার ভাগাড়ে সদ্যজাত ওই পুত্র শিশুর মৃতদেহ কুকুরে খেতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার সুত্রে জানা যায়, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। যারা এ ধরণের বে আইনি কাজ করেছে তাদের খুজে বের করার চেষ্টা চলছে।


