মাগুরানিউজ.কমঃ
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃরণে দুইদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
শুক্রবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে দেওয়া প্রধানমন্ত্রীর এই ভাষণ রাত পৌনে ৮টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা আমাদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই নৃশংস হামলায় দুই জন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি নিহত পুলিশ সদস্য ও সন্ত্রসীদের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন- মহান আল্লাহ-তায়ালার কাছে এই প্রার্থনা করছি।


