মাগুরাবাসী সতর্ক হোন, ঈদ উদযাপন করুন আনন্দের সঙ্গে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদ আমেজের সব থেকে প্রধান বিষয় হচ্ছে, ঈদের কেনাকাটা। বাড়িতে ছোট বড় সবার জন্য, নিজের জন্য কেনাকাটা করা। অনেকে তো শ্বশুর বাড়ি, বাবার বাড়ির সদস্যদের জন্য কেনাকাটা করতে করতেই পুরো রমজান মাস পার করে দেন।

রোজা থেকে কেনাকাটা করা বেশ কষ্টের। তার ওপর দোকানগুলোতে যে ভিড়! সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছু বিষয়ে। যেমন শারীরিক তেমন পারিপার্শ্বিক।

রোজা রেখে এই গরমে রোদের মধ্যে যদি কেনাকাটা করতে বের হোন তাহলে তো অসুস্থ হয়ে পড়তে পারেন। রোজা রেখে দিনের বেলায় শপিংয়ের ধকল এড়াতে ইফতারের পরের সময়টাকে শপিংয়ের জন্য বেছে নিতে পারেন। পুরো রমজান মাস জুড়েই শপিং সেন্টারগুলো রাত দশটা থেকে এগারটা অবধি খোলা থাকে।

বাজার এখন চড়া দামের আড়ত। দেখে শুনে কেনাকাটা করুন। বেশ কটি দোকান যাচাই করে তবে কেনাকাটা করুন। ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে, চার হাজার টাকার জিনিস নাকি এগার হাজার টাকা দামে বিক্রির চেষ্টা চালাচ্ছে দোকান মালিকেরা। তাই কোনো পণ্য কেনার আগে যাচাই-বাছাইয়ে সতর্ক থাকুন।

এই রমজানে, মার্কেটের যে জায়গাগুলোতে ভিড় বেশি হয় সেই জায়গাগুলোতে মোবাইল চুরির ঘটনাও বেশি ঘটে। মোবাইল চোর হয়তো আপনার ঠিক পাশেই আছে, সুযোগ বুঝেই আপনার ব্যাগ থেকে ফোনটা নিয়ে নিবে অথবা আপনি যদি কোনো টেবিলের ওপর ফোনটা রাখেন তাহলে ফোনের ওপর কাপড় ফেলে মোবাইল ফোনটা সরিয়ে দেবে।

শুধু তাই নয়, ঈদের সময়ে ব্যাগ কাটা পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই এইগুলো বেশি হয়।

সর্বোপরি বলবো সতর্ক থাকুন। যেখানেই কেনাকাটা করতে যান না কেন আপনার ব্যাগ বা সঙ্গের জিনিসপত্র সাবধানে রাখুন। কেনাকাটার জন্য বের হলে সঙ্গে কম দামি মোবাইল ফোন এবং কম ক্যাশ টাকা রাখুন। সন্ধার পরে কেনাকাটা করতে গেলে একা না যাওয়া ভালো। ঈদের কেনাকাটা করুন সফলভাবে আর ঈদ উদযাপন করুন আনন্দের সঙ্গে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: