শালিখায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ১৫০ গ্রাম গাঁজাসহ জসিমউদদীন (৩১) নামের এক  মাদক কারবারিকে  আটক করেছে শালিখা থানা পুলিশ। আটকৃত  জসিম উদ্দিন  উপজেলার আড়পাড়া  ইউনিয়নের বরইচারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজীর নেতৃত্বে এ এস আই লিটন হোসেন, এ এস আই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম পুখুরিয়া গ্রামের শহিদুল কাজীর বাড়ির পাশের পাকা রাস্তার উপর থেকে রবিবার রাতে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫০গ্রাম গাঁজাসহ জসিমউদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে এবং তার  বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: