আজ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত, ভ্যানচালক আহত শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মাগুরার শ্রীপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আবু কাসেম মন্নু সরদার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এবং এ ঘটনায় ভ্যানচালক বাবুল (৩০) মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গোয়ালপাড়া রেজাউল বিশ্বাসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আবু কাসেম মন্নু সরদার জোকা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এবং ভ্যানচালক বাবুল শৈলকূপা উপজেলার বগুড়া গ্রামের কেসমত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীপুর থেকে বাবুলের ভ্যানে আবু কাসেম মন্নু সরদার বাড়ির জোকা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গোয়ালপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের দোকানের নিকট পৌঁছালে রাস্তার পাশে রাখা কাচা পাটের গাদার সাথে ধাক্কা লেগে দ্রুত গতির চার্জার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আবু কাসেম মন্নু সরদার ও বাবুল মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬ টার দিকে আবু কাসেম মন্নু সরদার মৃত্যুবরণ করেন। আহত বাবুল বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

