আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মহিলা কলেজ প্রাঙ্গনে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ জিয়া পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা জেলা জিয়া পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক প্রফেসর ডাঃ আলিমুজ্জামান৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব সাহাজাহান মৃধা বাবলু,সহসভাপতি অধ্যাপক তানভীর রহমান উজ্জল, অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম, অধ্যাক্ষ কামরুজ্জামান নবাব, অধ্যাপক এএইচএম রইচ উদ্দীন,অধ্যাপক আতাউর রহমান,জুলফিকর আলী ভুট্রো ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অধ্যাপক কাজী হুমায়ুন ইউসুফ৷ এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ৷

