মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং মাগুরা জেলা সভাপতি কবির মুরাদসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার এ হরতাল পালিত হচ্ছে।
এদিকে জেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাদের বাসা-বাড়িতে সোমবার রাতভর তল্লাশি চালায় পুলিশ। এ সময় যুবদল-ছাত্রদলের ৯ নেতাকর্মীকে আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের যুবদল নেতা করিমুল, ফিরোজ মিয়া, পলাশ মুন্সী, জুয়েল রানা, বিল্লাল হোসেন, ইসলাম মিয়া ও বরুনাতোল গ্রামের সাজ্জাদ হোসেন এবং ছাত্রদলের পারলা বেলতলার বাপ্পী জামান ও তেঘরিয়ার কাজল বিশ্বাস।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

