বৃহস্পতিবার মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

মাগুরানিউজ.কমঃ 

image_169365.hortal (2)খুলনা বিভাগের ১০ জেলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এর আগে বিএনপি কার্যালয়ে ২০ দলীয় জোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীমসহ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও গণ গ্রেফতার বন্ধ ও খালেদা জিয়া ঘোষিত ৭ দফা মেনে নেওয়ার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।

হরতাল কর্মসূচি সফল করতে বিএনপিসহ জোট নেতাকর্মীদেরকে রাজপথে দৃঢ় অবস্থান নিয়ে কর্মসূচি সফল করার আহবান জানান মঞ্জু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: