মাগুরায় হরতালে পুলিশের সতর্ক অবস্থান

মাগুরানিউজ.কমঃ

Picture-3-1420493287

মাগুরায় মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

হরতালের আগের রাতে পুলিশ নাশকতার আশঙ্কায় সদর উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের ৯ নেতা-কর্মীকে আটক করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, নেতা-কর্মীদের আটক, হয়রানি, হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা বিএনপির নেতৃবৃন্দ এই হরতাল ডাকে।

সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এ দিকে সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। হরতালে নাশকতা মোকাবেলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।

হরতালে রিকশা-ভ্যান ও অভ্যন্তরীণ রুটে যানবাহন কম চললেও অবরোধের কারণে দূরপাল্লার গণপরিবহন চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে।

এ ছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়ছে না। সর্বত্র একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না। কর্মক্ষেত্রে যাবার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নামলেও গণপরিবহনের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না। এ সব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন,‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: