মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

images (1)মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর গ্রামের মধুমতি নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। 

কালিশংকরপুর গ্রামের মইনুল হোসেন জানান, সকাল ১০টার দিকে এলাকাবাসী মধুমতি নদীতে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মৃতদেহটি কয়েকদিন আগের হওয়ায় তাতে পচন ধরেছে। এ কারণে সনাক্ত করার মত অবস্থা নেই। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: