আজ বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সাথে শ্রীপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বক্তব্যকালে নবযোগদানকৃত ইউএনও তাসনিমা আক্তার রোজী উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদীন মুনির অর্ণব।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, জুয়েল রানা, জিল্লুর রহমান সাগর, মাহফুজার রহমান, সাকিবসহ অন্যরা।
উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

