আজ রবিবার, নভেম্বর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া যুব কল্যাণ তহবিল হতে প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার ও ইছামতি যুব উন্নয়ন সংস্থাকে ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারদীন মুনীব অর্নব এর সভাপতিত্বে অলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সফল আত্নকর্মী ইতি খাতুন, আল-আমিন প্রমুখ।

