মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বুধবার রাত ৮টার দিকে আজিজুল মোল্লা (২৫) নামের এক বখাটে যুবকের হাতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৮) ধর্ষিত হয়েছে।
ওই ছাত্রী বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ৮ টার দিকে ঐ ছাত্রী নিজ ঘরে লেখা পড়া করার সময় পাশের বাড়ির হানিফ মোল্লার ছেলে আজিজুল মোল্লা তার ঘরে ঢুকে মোবাইল ফোনে চার্জ দিতে যায়। এসময় ঐ ঘরে অন্য কেউ না থাকায় বখাটে আজিজুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় তার চিৎকারে অন্যঘর থেকে লোকজন ছুটে আসলে ধর্ষক আজিজুল পালিয়ে যায়। বাড়ির লোক জন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসক জানিয়েছে, তার ৩টি সেলাই লেগেছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

