মাগুরা-২ আসনে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
রোববার (৭ জানুয়ারি) রাতে  রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
মাগুরা ২ আসনে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফলে প্রকাশিত হয়েছে। নৌকা প্রতীক নিয়ে ড.শ্রী বীরেন শিকদার পেয়েছেন ১৫৬৪৮৭ ভোট বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো:মুরাদ আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২৬২ ভোট,সতন্ত্র প্রার্থী মাল্টা (ইউরোপ) আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৩৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।নির্বাচনে অংশ নেয়া অপর ৩ প্রার্থী বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতিকের কাজী রেজাউল হোসেন ১১২৮ ভোট,তৃনমুল বিএনপির সোনালী আশঁ প্রতিকের আখিদুল ইসলাম ৬৩৪ ভোট ,বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতিকের মোঃ আসাদুজ্জামান ৪১৪ ভোট পান। এই নিয়ে মাগুরা-২ আসন থেকে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।
মাগুরা-২ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৭৭৯৬৯,বাতিল করা হয়েছে ৫২০৭ ভোট,শতকরা ভোটার উপস্থিত ৪৭.২৮ শতাংশ
উল্লেখ্য মহম্মদপুর ৮ ইউনিয়ন,শালিখার ৭ ও মাগুরা সদরের ৪টি ইউনিয়ন (শত্রুজিৎপুর,গোপালগ্রাম,বেরইল-পলিতা ও কুচিয়ামোড়া) মোট ১৯টি ইউনিয়ন নিয়ে মাগুরা ২ আসন গঠিত। উক্ত আসনে ১৪৩ কেন্দ্রে রোববার সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
মাগুরা-২ আসনে  মোট ভোটার সংখ্যা-৩,৮৭,৪৩৯,পুরুষ ভোটার-১,৯৭,৩৪৪, মহিলা ভোটার-১,৯৯,,০৯২,তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা-৩ জন।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: