চলছে মহাঅষ্টমী: মন্ডপে-মন্ডপে পুণ্যার্থীদের ঢল

 

মাগুরানিউজ.কমঃ


Magura20141002091200

আজ শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন অর্থাৎ মহাঅষ্টমী। শাস্ত্রীয় দিক থেকে অষ্টমী পূজার মাহাত্ম্য অপরিসীম। মহাঅষ্টমী তিথিতেই অনুষ্ঠিত হয় কুমারি পূজা। এছাড়া অষ্টমী পূজার শেষ প্রহরে ‘সন্ধিপূজা’ও অনুষ্ঠিত হয়।

অষ্টমী পূজার অন্যতম আকর্ষণ হল কুমারি পূজা। শাস্ত্রমতে, কুমারি পূজা হলো তন্ত্রশাস্ত্রমতে অনধিক ষোলো বছরের অরজঃস্বলা কুমারিমেয়ের মাতৃরূপে পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও কালীপূজা, জগদ্ধাত্রীপূজা এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারি পূজার প্রচলন রয়েছে।

বাংলাদেশে সুদূর অতীত থেকেই কুমারি পূজার প্রচলন ছিল। তবে বর্তমানে কুমারি পূজার প্রচলন কমে গেছে।  বর্তমানে বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, সিলেট, হবিগঞ্জ ও দিনাজপুর জেলা শহরে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনে কুমারি পূজার প্রচলন রয়েছে। এছাড়া অনেক পূজা মন্ডপের উদ্যোগেও কুমারি পূজা পালন করা হয়। প্রতিবছর দুর্গাপূজার মহাঅষ্টমী পূজার শেষে কুমারি পূজা অনুষ্ঠিত হয়। তবে মতান্তরে নবমী পূজার দিনও এ পূজা অনুষ্ঠিত হতে পারে।

অষ্টমীপূজার আরেকটি বিশেষ অধ্যায় হল সন্ধিপূজা। এই পূজার সময়কাল ৪৮ মিনিট। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট মোট ৪৮ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় এই পূজা। যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগ স্থলে এই পূজা হয় তাই এই পূজার নাম হয়েছে সন্ধিপূজা অর্থ্যাৎ সন্ধি-কালীন পূজা। এই পূজা দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ। এইসময় দেবী দুর্গাকে চামুন্ডা রূপে পূজা করা হয়ে থাকে। এই পূজা সম্পন্ন হয় তান্ত্রিক মতে। এই পূজায় দেবীকে ষোলটি উপাচার নিবেদন করা হয়।

এদিকে বুধবার সন্ধ্যায় মাগুরায় দূর্গা পূজায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজি এসএম মনির-উজ-জামান।   খুলনা বিভাগের সবকটি জেলাতে পরিদর্শনের অংশ হিসেবে তিনি মাগুরা শহরের জামরুলতলা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জামরুলতলা পূজা কমিটির সভাপতি পংকজ কুন্ডু সহ নেতৃবৃন্দ।   এরপর তিনি একে একে শহরের ঐতিহ্যবাহী থানাপাড়া পূজা কমিটির দুর্গাপূজা,সাহাপাড়া, কালি বটতলা, নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: