শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মেসার্স মোল্যা এন্টারপ্রাইজ ও নীল কমলের সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া বাজার ও হাট শ্রীকোল বাজারে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বাবু মোল্যা জানান, এই দোকানঘরে নতুন উঠেছি, এখনো গুছিয়ে উঠতে পারিনি। শুক্রবার বাজার শেষে রাতে বাড়িতে যাই। সকালে দোকান খুলে দেখি দোকানের চালার একটি টিন খোলা। এবং দোকানের ভিতরের সবকিছু এলোমেলো। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার কিটনাশক চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিলো। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: