মহম্মদপুরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ 

images (1)যৌতুকলোভি স্বামীর নির্যাতন সইতে না পেরে  মাগুরার  মহম্মদপুর উপজেলা সদরের  হরেকৃষ্ণপুর গ্রামে হাসি বেগম (৪০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

৪ সন্তানের জননী হাসির বাড়ি মাগুরা জেলার ইছাখাদা গ্রামে। তার স্বামীর নাম ফরিদমিয়া।

এলাকাবাসী জানায় ১৮ বছর আগে একই জেলার মহম্মদপুর উপজেলার  হরেকৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার সঙ্গে হাসির বিয়ে হয়।মোটা অংকের যৌতুক দেবার কথাও ছিল। কিন্তু যথাসময়ে যৌতুকের টাকা দিতে পারেনি তার পরিবার। তাই বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিত  স্বামী ও শশুরবাড়ির লোকজন। যৌতুকের টাকা দিতে দেরি হওয়ায় হাসির উপর নেমে আসে নির্যাতন।

হাসির পরিবার মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েকদফায় প্রায় ২ লক্ষ টাকা দেয়। তারপর ও থেমে থাকেনি নির্যাতন। এরপর ও  ফরিদ আরো টাকার জন্য চাপদিতে থাকে । হাসি টাকা আনতে অপারগতা প্রকাশ করলে বেড়ে যায় নির্যাতনের মাত্রা। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে স্বামীর সঙ্গে হাসির কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এ অবস্থায় হাসিকে তার স্বামী মারধর করে বাড়ি থেকে চলে যেতে বলেন।

এরপর পরিবারের লোকজনের চক্ষু ফাকি দিয়ে বিষপান করে হাসি  বেলা ২ টার দিকে উঠানে অচেতন হয়ে পড়ে গেলেও পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে সন্ধ্যা ৭ টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহম্মদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকছেদুল মোমিন  ঘটনার সত্যতা স্বীকার  করেন।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান  তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশকে লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠাতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: