অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে মাগুরার ৪ জন আটক

মাগুরানিউজ.কমঃ 

file (1).jpegsa

 

অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে ভারত থেকে আসার সময় শিশু ও মহিলাসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার পথে মহেশপুর উপজেলার সীমান্তে চাঁদরতপুর মাঠের ৪৯/১৬ নং পিলারের নিকট থেকে ১ জন শিশু ও ২ জন মহিলাসহ ৬জনকে আটক করে সামন্তা বিওপি’র সদস্যরা। 

আটকৃতরা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ভিটাপাড়া গ্রামের গুরুভক্ত বিশ্বাসের পুত্র প্রদীপ বিশ্বাস (২৬), প্রদীপের স্ত্রী সোহাগী বিশ্বাস (২৫)ও পুত্র পল্লব বিশ্বাস (৫), গোপালগঞ্জ জেলার মকছুদপুর উপজেলার বহরমপাল্টা গ্রামের গোপাল বিশ্বাসের পুত্র রবীন বিশ্বাস(৩৫), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রকাছড়া গ্রামের সুবোদের স্ত্রী মনোখুশি(৮৫)ও মাগুরা জেলার খদ্দোকচন্ডি গ্রামের মৃত বিন্দাবন জোয়াদ্দারের পুত্র নিরাপদ জোয়াদ্দার(৬৫)।

আটককৃতরা জানান, তারা ভারতে আত্মীয়ের বাড়ী বেড়াতে গিয়েছিল। 

এ ব্যাপারে সামন্তা বিওপির হাবিলদার আইয়্যুব নবী জানান, আমরা সীমান্তে টহলরত অবস্থায় রাত ৯টার দিকে তাদেরকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেছি। 
মহেশপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলা নং-৬৬৫৬।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: