মাগুরানিউজ.কমঃ
সাধারণ মানুষের সংবর্ধনায় সিক্ত হবেন টাইগার ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিতর্কিত আম্পায়ারিংয়ে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ঠিকই ১৬ কোটি বাঙালির হৃদয় জয় নিয়েছেন সাকিব-মাশরাফিরা। প্রতিকূল কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাহমুদুল্লাহ-মুশফিকরা। বীরদের সংবর্ধনা দিতে প্রস্তত দেশবাসী। সাথে মাগুরাবাসী।
শনিবার সকালে মেলবোর্ন থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয়েছে বাংলাদেশ। দুবাইয়ে লম্বা একটা যাত্রা বিরতি নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে থাকছেন না সাকিব আল হাসান। তিনি শুক্রবার ভোরেই মেলবোর্ন থেকেই দেশের উদ্দেশে সস্ত্রীক রওনা হয়েছেন।


