সাকিবদের বরণে ঢল নামবে জনতার, প্রস্তুত মাগুরাও

মাগুরানিউজ.কমঃ

sakib001

চলতি বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন ছিল মাশরাফি বাহিনীদের। কিন্তু সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে টাইগারদের, পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডের বাজে আম্পায়ারিংয়ের কারণে। তবুও মাথা উঁচু করে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে মুশফিক-মাশরাফিরা।

বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় মাশরাফিদের গণ সংবর্ধনা দেয়ার জন্য তৈরি বাংলাদেশ। কয়েকটি সংগঠন আগে থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুকে) এ নিয়ে প্রচারণাও চালিয়েছে। বিমান বন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কর্মকর্তারা।

এছাড়া হাজারো সাধারণ মানুষের সংবর্ধনায় সিক্ত হবেন টাইগার ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিতর্কিত আম্পায়ারিংয়ে ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ঠিকই ১৬ কোটি বাঙালির হৃদয় জয় নিয়েছেন মাশরাফিরা। প্রতিকূল কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাহমুদুল্লাহ-মুশফিকরা। বীরদের সংবর্ধনা দিতে প্রস্তত দেশবাসী। সাথে মাগুরাবাসী।

শনিবার সকালে মেলবোর্ন থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয়েছে বাংলাদেশ। দুবাইয়ে লম্বা একটা যাত্রা বিরতি নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে থাকছেন না সাকিব আল হাসান। তিনি শুক্রবার ভোরেই মেলবোর্ন থেকেই দেশের উদ্দেশে সস্ত্রীক রওনা হয়েছেন।

এদিকে বিসিবি এখনই ক্রিকেটারদের বড় ধরণের সংবর্ধনা দিচ্ছে না। বোর্ডের অনেক কর্মকর্তা দেশের বাইরে থাকায় রোববার বিমান বন্দরে তারা সংক্ষিপ্ত আকারে একটা সংবর্ধনা দেবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সংগঠনগুলো নানাভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আগে থেকেই বিমান বন্দরে নিরাপত্তা জোড়দার করার কথা বলেছে বিসিবি।

এছাড়া সাধারণ মানুষ যেন এই সংবর্ধনার অংশীদার হতে পারে এজন্য বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। শনিবার এই বিষয়টি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অনেক কর্মকর্তা দেশের বাইরে থাকায় আমরা আগামীকাল (রোববার) সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এরপর ভালো সময় বের করে নির্দিষ্ট একটা দিনে বড় আকারে তাদের সংবর্ধনা দেয়া হবে।’ বিশ্বকাপের যাওয়ার আগে ভালো করলে পুরষ্কার দেয়ার ঘোষণাও দিয়েছিল বিসিবি। কতটাকা পুরষ্কার পাচ্ছে দল,  হিসাব করে সেটাও পরে জানানো হবে বলে জানান তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ এই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। শেষ আটের পথে তারা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হারলেও পরের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রাখে।

গ্রুপের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেলে হোসেনের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চকর এক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর এই ম্যাচে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে আম্পায়ারিং ছিল চোখে পড়ার মতো। ফল আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ গোটা বাংলাদেশই ক্ষোভে ফেটে পড়ে।

বিশেষ করে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের কুশপুত্তলিকা দাহ করে অনেকেই। এমনকি  দেশি ও আন্তর্জাতিক সংবাদ মাধমে ব্যাপকভাবে এই আম্পারিংয়ের সমালোচনার ঝড় ওঠে। সাবেক গ্রেট ক্রিকেটাররা টুইটার ও ফেসবুকে নিন্দা জানান। তবে বীরের বেশেই রোববার দেশে ফিরছেন মাশরাফিরা। ক্রিকেট পাগল দেশটি মেতে উঠবে টাইগারদের আগমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: