মাগুরানিউজ.কমঃ
মুজিবনগর দিবস উপলক্ষে মাগুরার শালিখায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সমাবেশে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার গঠন ও তার অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে নতুন প্রজন্মকে সে ইতিহাস জানানোর আহ্বান জানান।
সমাবেশে মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সরকারি বে-সরকারি স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রা বের হয়।


