চাঁদপুরে ১৫ মণ জাটকাসহ আটক মাগুরার ২ যুবক, ১ লাখ টাকা জরিমানা

মাগুরানিউজ.কমঃ 

2_14482

মতলব-নারায়ণপুর-পেন্নাই সড়কের নাগদা নামক স্থান থেকে প্রাইভেটকার ও চালকসহ ১৫ মণ জাটকা আটক করা হয়েছে। গতকাল ১৬ এপ্রিল উপজেলা মৎস্য অফিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকার চালকসহ হৃদয় (২৫) ও সাগর আহম্মেদ (২০) কে আটক করা হয়।

তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দু’জনের ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত ফারহানা আক্তার রুমা। পরে আটককৃত জাটকাগুলো এতিমদের মাঝে বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: