মাগুরানিউজ.কমঃ
সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে দেশব্যাপী সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শোক ও সমবেদনা জানাতে আগামীকাল সৌদি আরব যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ (৯০) বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টায় মারা যান।
নিউমোনিয়াজনিত সমস্যায় তিনি ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। নলের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।


