মাগুরানিউজ.কমঃ
ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রাফায়েল নাদাল৷ শুক্রবার খুব সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন বিশ্বের প্রাক্তন পয়লা নম্বর তারকা ৷ এদিন স্প্যানিশ আর্মাডা স্ট্রেট হারালেন ইজরায়েল প্রতিদ্বন্দ্বী ডুডি সেলাকে৷ দু’ঘন্টার লড়াই শেষে নাদালের পক্ষে খেলার ফল ৬-১, ৬-০, ৭-৫৷ রবিবার নাদাল মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের৷
গতবছরটা একেবারে ভাল কাটেনি নাদালের৷ মরশুমের মাঝপথ থেকে দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে ছিলেন তিনি৷ ডানহাতের কব্জিতে চোট লাগার পাশাপাশি এপেন্ডিক্স অপারেশন হয়েছিল তাঁর৷


