মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে মোট নয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা নির্বাচন অফিস থেকে আটজন ও শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে একজন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদ মাগুরানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরা জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রকারীরা হচ্ছেন-
মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম,
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা,
সদ্য প্রয়াত সাংসদ প্রফেসর ডা. এম এস আকবরের ভাতিজা অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল,
মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়,
বিএনএফ’এর মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কে. এম মোতাসিন বিল্লা,
শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রামের কাজী তৌহিদুল ইসলাম,
ঢাকার ১১০ তাজউদ্দিন স্বরণীর বাসিন্দা পরিচয়দানকারী মহাম্মদ নাঈম হাসান ও
শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের বাসিন্দা ঢাকার অনলাইন গ্রুপের এমডি খান আক্তারুজ্জামান।
শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহকারী হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহহাব।
গত ২০ এপ্রিল এ উপ-নির্বাচনের তফসিল ঘোষিত হয়। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ ৩০ এপ্রিল। বাছাই ৪ মে ও প্রত্যাহার ১২ মে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৩০ মে।


