মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হয়েছে। মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।
কিছুক্ষন আগেই রাত ৮টার দিকে দীর্ঘ গাড়িবহর নিয়ে মাগুরা শহরে নির্বাচনী শোডাউন করেছেন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।
সরজমিন দেখা যায় মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাবের নির্বাচনী গাড়িবহরে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছেন। পেছনে দীর্ঘ গাড়িবহরের মাঝেই খোলা গাড়িতে হাত নেড়ে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানান মেঃ জেঃ (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।


