মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ৮ দলের বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব রোকসানা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব জিয়াউল হাসান।জাগরণী চক্র আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাব মাগুরার সাধারণ সম্পাদক জনাব শামীম খান।বিচারকের দায়িত্ব পালন করেন মাজহারুল হক লিপু, দেলোয়ার হোসেন খান।

