মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত সাক্ষরিত পরিপত্রে আজ এ সংক্রান্ত আদেশ জারি ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।





