নকশী কাঁথায় আত্মকর্মসংস্থান হবে মহম্মদপুরের ১০০ নারীর

মাগুরানিউজ.কমঃ 

katha-1419159556

কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় মাগুরার মহম্মদপুরে দুস্থ নারীদের জন্য নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ কোর্সে ১০০ জন দুস্থ নারীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তোলার জন্য মাটির ব্যাংক প্রদান করা হয়। সদরের জাঙ্গালিয়া শৈলী নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বিকালে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহম্মদপুর যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে,  ফসিহউর রহমান, শৈলী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী নাজনীন রহমান ও শারমিন আক্তার রুপালী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: