মাগুরাতে সাঈদীর সমাবেশ বানচাল: ‘রাজাকার নির্মুল’ কমিটির আত্নপ্রকাশ

মাগুরানিউজ.কমঃ 

10172820_74060677269er3r4618_4534399486801897661_n

১৯৯৫ সনের শেষ দিকের কথা, হটাৎ মাগুরা শহরে মাইকিং হচ্ছে মাগুরা প্রেস ক্লাব চত্ত্বরে যুদ্ধাপরাধী দেলওয়ার হোসাইন সাঈদির বিশাল জনসভা। সারা শহরে মাইকিং চলছে। তখন বর্তমান সময়ের মত এত প্রিন্ট ও ইলকট্রনিক্স মিডিয়া নেই।ঐ সময় মাগুরা শহরের প্রগতিশীল তরুন কিছু সাংবাদিক ও কবি’র মনে বিষয়টা ভিষন ভাবে নাড়া দেয়।মুহুর্তের মধ্যেই তারা বসে সিদ্ধান্ত নেয় দেলওয়ার হোসাইন সাঈদির পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে একই সময় মাগুরা প্রেস ক্লাব চত্ত্বরে রাজাকার নির্মুল কমিটির ব্যানারে সমাবেশের ঘোষনা দিয়ে শহরে মাইকিং শুরু করে।

শহরে উত্তেজনা বিরাজ করতে থাকায় তৎকালিন জেলা প্রশাষক মাগুরা প্রেস ক্লাব চত্ত্বর এলাকায় ১৪৪ ধারা দিয়ে সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে তথ্য অফিস মাইকিং শুরু করে। দেলওয়ার হোসাইন সাঈদীর সমাবেশ বানচাল হয়ে যায়।

10172820_740606772694uio618_4534399486801897661_n

ঐ দিনই মাগুরা সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে রাজাকার নির্মুল কমিটি অাত্মপ্রকাশ করে। গুটিকয় তরুন সাংবাদিক ও কবি’র উদ্দোগেই প্রতিহত হয়েছিল রাজাকার দেলওয়ার হোসাইন সাঈদীর সমাবেশ। পরবর্তিতে কবি শামসুর রাহমান,অভিনেতা হাসান ইমাম,অধ্যাপক অাব্দুল মান্নান সহ ঘাতক দালাল নির্মুল কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে মাগুরায় বিশাল সমাবেশ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: