মাগুরানিউজ.কমঃ
ঘটনাটি ঘটেছে চীনের একটি বিদ্যুৎ কেন্দ্রে। সেখানে জ্বালানি হিসেবে কয়লার বদলে চীনের পুরনো, ছেঁড়া ও বাতিল টাকার নোট ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় প্রদেশ হেনানের লুওইয়াং শহরের বিদ্যুৎ কেন্দ্র এভাবেই টাকা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেছে।
১ টন বাতিল টাকার নোট পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্রটি ৬ শ’ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে বাতিল টাকা ব্যবহারকে অনেক বেশি পরিবেশ-বান্ধব বলে দাবি করেছে এ বিদ্যুৎ কেন্দ্র। প্রসঙ্গত, চীনে সাধারণভাবে বাতিল টাকার নোট দিয়ে কাগজের পণ্য তৈরি করা হয়।
এভাবে বিদ্যুৎ উৎপাদনকে কার্যকর হিসেবে আখ্যায়িত করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। ব্যাংকটি এ কেন্দ্রকে জ্বালানি হিসেবে বাতিল টাকা ব্যবহারের অনুমতি দেয়।
ব্যাংকটির এক কর্মী সাংবাদিকদের বলেছেন, এ প্রদেশ থেকে সংগ্রহ করা পুরনো ও বাতিল কাগজের টাকা পুড়িয়ে বছরে ১৩ লক্ষ ২০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।


