মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
‘মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’ এ স্লোগানে শুরু হওয়া উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় সোমবার জগদল ইউনিয়ন চাউলিয়া ইউনিয়নকে টাইব্রেকারে ৩(২) – ২(২) গোলে পরাজিত করে।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি উৎসবমুখর করে আয়োজনকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
আগামী ৮আগস্ট রাউতাড়া মাঠে হাজিপুর বনাম রাঘবদাইড় ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে।

