মাগুরা লিগ্যাল এইড ।। দেশে অনুসরনীয় হয়ে উঠছে

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র – 

নিরন্তর সম্ভাবনার দেশ বাংলাদেশ। অপার আশাজাগানিয়া এ বদ্বীপের কিছু উদ্যোগী মানুষের উজানীশক্তি আমাদের অনুপ্রেরণা যোগাবার ক্ষমতা রাখে, প্রমাণও মিলেছে বিস্তর। বিশ্বাস মিলেছে সম্ভাবনা একরত্তিও ফুরিয়ে যায়নি বরং উল্লেখযোগ্য গতিতে এগুচ্ছে সীমাহীন আগামীর সন্মুখপানে।

দিন বদলের পালায় বদলে যাচ্ছে মাগুুরা। অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার হতে বঞ্চিত হওয়া মানুষের সংখ্যা ক্রমেই উল্লেখযোগ্য হারে কমছে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে। আর এসবই সম্ভব হচ্ছে যার নেতৃত্বে তিনি জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। আশাজাগানিয়া এই মানুষটির উদ্যোগী নতুন নতুন তৎপরতায় মাগুরার আইনী সেবা জনবান্ধব হিসাবে সুখ্যাতি পেয়েছে। মাগুরা জেলা লিগ্যাল এইডের কার্যক্রম দেশজুড়ে অনুসরনীয় হয়ে উঠছে।

শনিবার (৪ আগষ্ট) মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদে মিলনায়তনে পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে একটি চমৎকার কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি, মাগুরা জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, ‘লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি একটি অধিকার। প্রতিটি মানুষকে আইনি সহায়তা দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তৃনমূলে সেবা পৌঁছানোর লক্ষে কাজ করে চলেছে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সক্রিয় কার্যক্রম চলছে। অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী বাদী-বিবাদী উভয়ই এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন।’

তিনি বলেন, ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও  হয়’। যদি কোনও ব্যক্তি তার মামলাগুলো আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করতে চান, তাহলে তিনি জেলা লিগ্যাল এইড অফিসে শরণাপন্ন হতে পারেন। সেখানে দ্রুত সময়ের মধ্যে তার বিরোধ বা মামলা নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বে থাকা বিচারক।’

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, ঢাকাস্থ আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিনিধি জনাব মো. সালেহুজ্জামান, পিপি এ্যাড. কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলার ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ জনাব রোমানা রোজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: