গোলাম আযমের জানাজা সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ 

azam-0320141025135337

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযমের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী বাবার জানাজা পড়িয়েছেন। এর আগে তার লাশ দুপুর ১টার সময় বায়তুল মোকাররমে পৌঁছে।

এদিকে গোলাম আযমের জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতা-কর্মী বায়তুল মোকাররমে আসেন।

জানাজা শেষে তার লাশ রাজধানীর মগবাজারে কাজী অফিস লেনে তাদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাম আযমের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সেখানে দাফন করা হবে।

গোলাম আযমের জানাজায় জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম, ড. সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, সহকারী প্রকাশ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন, শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: