খুলছে আমিরাতের শ্রমবাজার

মাগুরানিউজ.কমঃ 

download (7)দুই বছরের বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার খুলছে। নিরসন হতে যাচ্ছে আমিরাতের প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির ভিসা জটিলতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে বন্ধ থাকা জনশক্তি রপ্তানি আবার চালু করার বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পাবে।

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শনিবার সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন। এর আগে  ২০০৯ ও ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফর করেন। শ্রমবাজার ও ভিসার বাইরে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে নিবিড় করা প্রধানমন্ত্রীর এবারের সফরের অন্যতম উদ্দেশ্য।

জানা গেছে, ২০১২ সালের আগস্ট মাসে আমিরাতে কর্মসংস্থান ভিসা বন্ধ হয়ে যায়। এর আগের ১০ বছরের প্রতিবছরই প্রায় দুই লাখ বাংলাদেশি আমিরাতে শ্রম ভিসা নিয়ে কাজ করতে যেতেন।  এর পর ব্যবসায়ী ও পর্যটক ভিসাও বন্ধ হয়। ট্রানজিট ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রেও ঢাকার দূতাবাসের বিশেষ ব্যবস্থার প্রয়োজন পরে। তবে এ সময় শুধু নারী গৃহকর্মীর ভিসা বহাল ছিল।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে জনশক্তি রপ্তানি, নিরাপত্তা ও বন্দীবিনিময় বিষয়ে দুই চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর এ সফরে নিরাপত্তা সহযোগিতা ও বন্দীবিনিময়ের চুক্তি সইয়ের মধ্য দিয়ে সংকট কাটবে। এক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কর্মীদের দায় নিজের কাঁধে নিতে যাচ্ছে বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: