মাগুরানিউজ.কমঃ
দেশে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে আইপিএলে ফিরে প্রথম ম্যাচেই দারুন বোলিং করেছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন টি-টোয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।
তৃতীয় ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন অধিনায়ক গৌতম গম্ভির। নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পান সাকিব, ফেরান বিপজ্জনক হয়ে ওঠা পার্থিব প্যাটেলকে।
নিজের পরের ওভারে আম্বাতি রাইদুকে লং অফে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ বানান সাকিব।
আইপিএলের অষ্টম আসরে কলকাতার হয়ে দুটি ম্যাচ খেলেই পাকিস্তান সিরিজের জন্য দেশে ফেরত এসেছিলেন সাকিব।


