মাগুরায় তীব্র গরমের পর অবশেষে চলছে স্বস্তির বৃষ্টি

মাগুরানিউজ.কমঃ

10956587_818175308271097_554068698684326831_n

মাগুরাতে গত দু’তিনদিন তাপমাত্রা বয়ে যাচ্ছিলো প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি । তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মাগুরার মানুষ যেন অপেক্ষায় ছিলো স্বস্তির বাদলধারার। সে অপেক্ষার অবসান হলো একটু আগেই শেষ বিকেলে। বৃষ্টিতে এসেছে কিছুটা স্বস্তি। রাত ৮টা পর্যন্ত বিরতিহীন চলছে বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে দায়িত্বরত কর্মকর্তা জানান, সাধারণত বৈশাখের শেষের দিকে এভাবে বৃষ্টি হয়। এই বৃষ্টি খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে মাগুরার তাপমাত্রা কিছুটা কমবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বহু কাঙ্ক্ষিত এ বৃষ্টি জনজীবনে নিয়ে এসেছে অনেকটাই স্বস্তি।

মধুমাস জৈষ্ঠ্যের প্রথম দিনেই বৃষ্টি। এমাস পেরুলেই আসবে আষাঢ়। চলবে রাতদিন টানা বৃষ্টি। আর এধরনের বৃষ্টি আষাঢ় আসার আগেই বৃষ্টির আভাস বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: