শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম খেলায় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালকদের অপর খেলায় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মমিনুর রহমান, বিনয় কুমার পাল, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী মণ্ডল, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তারুজ্জামান, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান শেখ, সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মনিরুজ্জামান, সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজাউল ইসলাম, গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম।
খেলা পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. আলিমুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. বাবুল হোসেন।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: