শ্রীপুরে পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের সুন্দরপুর গ্রামে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর মঙ্গলবার ভোর ৬ টার সময় বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজন। মৃত ফরহাদ মোল্লা (১৮) উপজেলার সুন্দরপুর গ্রামের আকবর আলী মোল্লার ছেলে। সে একজন শারিরীক প্রতিবন্ধী।

পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী এবং মৃগী রোগী। গত সোমবার সকাল ১০ টার দিকে ফরহাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি পর বাড়ির লোকজন মঙ্গলবার সকাল ৬ টার সময় বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে। মঙ্গলবার সকাল ৮ টায় জানাযা নামাজ শেষে বদনপুর-সুন্দরপুর সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, ছেলেটি শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: