আজ শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় দুই মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী হলেন,খাগড়াছড়ী জেলার দিঘীনালা উপজেলার বেলছড়ী গ্রামের মৃত আব্দুল বারেক ব্যাপারীর ছেলে দেলোয়ার হোসেন(২৪) ও মাগুরা সদর উপজেলার জগদাল গ্রামের মোঃ খবির বিশ্বাসের ছেলে মুরাদ বিশ্বাস(২২) ৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, মাগুরা পুলিশ সুপার মোশিউদৌল্লাহ রেজা পিপি এম বারের দিক নির্দেশনায় রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিটন গাজী ও এএস আই লিটন হোসেনের নেতৃত্বে আড়পাড়া এসবি ফিলিং স্টোশনের সামনে থেকে তাদেরকে তল্লাশী চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৫ কেজি গাঁজা সহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷

