আজ বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
নীল আকাশের নিচে বিস্তৃীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষার ফুল। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারিদিক। বিস্তৃীর্ণ মাঠে জুড়ে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ফুলের সুভাস মোহিত করছে চারপাশ। চারদিকে সরিষা ফুলের সমারহে মাঠে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য, আর সরিষা ফুলকে ঘিরে মধু আহরনে ফুলে ফুলে বসছে মৌমাছি। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।
শালিখা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় এখানে ব্যাপক সরিষার চাষ হতো। সয়াবিন তেলের উপর নির্ভরতা বেড়ে যাওয়াই অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে অন্য চাষের দিকে ঝুঁকে গিয়েছিল। কিন্তু বর্তমানে সয়াবিন তেলের দাম অসহনীয় ভাবে বেড়ে যাওয়াই এ বছর কৃষক ঝুঁকেছেন সরিষা চাষের দিয়ে। চলতি বছর এ উপজেলায় আশানুরূপ সরিষার চাষ বেড়েছে। অনুকূল আবহাওয়া ও সরকারের বিশেষ প্রনোদনা আর ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ বলে মনে করছেন অনেকে।
উপজেলার তালখড়ি, ধনেশ্বরগাতী, শতখালী, আড়পাড়া, শালিখা ও বুনাগাতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বিস্তৃীর্ণ মাঠ জুড়ে সরিষার চাষ দেখা যায়। হাজরাহাটি গ্রামের কৃষক মুকুন্দ জানান, আমি এ বছর কৃষি অফিস থেকে বারি-১৪ জাতের বিজ এনে ২ একর জমিতে রোপন করেছি। পুষ্ট গাছে ফুলের আধিক্য দেখে ভাল ফলনের আশা করছি।
আড়পাড়া ইউনিয়নের পোড়াগাছি গ্রামের নির্মল বিশ্বাস জানান, গত বছর ৪ একর জমিতে সরিষা চাষে ভাল মুনাফা পাওয়ায় এ বছর আমি ৫ একর জমিতে সরিষার চাষ করেছি। গত বছরের ন্যায় এ বছরও ভাল ফলন হবে বলে আশা করছি।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, গত বছর উপজেলায় ৩ হাজার ৬৮৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এ বছর লক্ষ্য মাত্রা ছিল ৪ হাজার ৭৪৪ হেক্টর তবে তা আরও বেড়ে ৫ হাজার ১০ হেক্টর জমিতে চাষ হচ্ছে। ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে ১ হাজার ৩২১ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। উন্নত জাত যেমন- বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯ জাতের সরিষার চাষ হচ্ছে। তৈল জাতীয় ফসলের ৪০ শতাংশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ বছরের বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অব্যাহত থাকবে।

