মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, জুলাই ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
শালিখা উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বিকাল বেলা পঞ্চপল্লী ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন নারিকেল বাড়ীয়া ফুটবল একাদশ, যশোর বনাম সুন্দরবন ক্লাব বেরোইল, মাগুরা।
ম্যাচে নারিকেল বাড়ীয় ফুটবল,যশোর ১ গোলে বিজয়ী হন। ফাইনাল ম্যাচ উপভোগ করেন যশোরের বাঘারপাড়া উপজেলা ও মাগুরার বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী
বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,
উপজেলা আ. লীগের সহ-সভাপতি বিমলেন্দু শিকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডলার মাহমুদ,যুবলীগ নেতা শাহিন রেজা,ইউপি সদস্য জসিম মোল্যা,মিজানুর,মোস্তফা বিশ্বাসসহ আরো উপস্থিত ছিলেন পঞ্চপল্লী ফুটলব টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক এ্যাডঃ সজীব আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ্য সদস্য ড.শ্রী বীরেন শিকদার বলেন, মাগুরার শালিখায় চমৎকার একটি সফল টুর্নামেন্ট আয়োজন হয়েছে।আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টুকে এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক এ্যাডঃ সজীব আহম্মেদ কারণ এই রকম চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য।বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এলাকার দর্শকদের কারণ ফাইনাল ম্যাচ উপভোগ্য করেছেন এই হাজারও দর্শক। হাজার হাজার দর্শক শু-শূঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন।
পঞ্চপল্লী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

