শ্রীপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ১৫ টি মোবাইলসহ আটক ৬। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে পৃথক অভিযানে গতকাল বৃহস্পতিবার বিপুল পরিমাণ মাদক ও ১৫ টি এনড্রোয়েড মোবাইল ফোনসহ ৬ জনকে আটক করছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকা-মাগুরা মহাসড়কের ওয়াপদা বাস স্ট্যান্ড থেকে এসআই নয়ন বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স ঢাকাগামী মোটর সাইকেল আরোহী মাগুরার রিপন সিংহ ও মশিউর রহমানকে ১৯০ পিচ ইয়াবাসহ আটক করে।

সকাল ৮টার দিকে একই স্থানে যশোরগামী গোল্ডেন লাইন পরিবহণে তল্লাশী চালিয়ে ঝিনাইদহের দিপংকর বিশ্বাসকে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করে। দুপুরে একই স্থান থেকে ডিডি পরিবহণে তল্লাশী চালিয়ে নারায়নগঞ্জের মো. রনি, সঞ্জয় সরকার ও মো. আলম হাসেনকে ১৫ টি চোরাই এনড্রোয়েড মোবাইলসহ আটক করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাগুরার কাত্যায়নী পূজায় আগত দর্শনার্থীদের কাছ থেকে এগুলো কৌশলে চুরি করার বিষয়টি স্বীকার করে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: