মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ রবিবার, জুন ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
শালিখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শালিখা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, প্রচার সম্পাদক আবু হুরায়রাসহ-সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ শালিখাবাসীর উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে নবাগত কর্মকর্তার সহযোগিতা কামনা করেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, সাংবাদিকতা একটি প্রগতিশীল মহৎ পেশা এটি জাতির দর্পন যার মাধ্যমে একটি দেশের সমস্যা, সম্ভাবনা ও নানাবিধ বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। এছাড়াও মফস্বল সাংবাদিকতায় সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতা আননে অন্য পেশাকে ধারণ করার পরামর্শ দেন তিনি।

