মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
আজ সকাল ৭টার দিকে মাগুরা জেলার শালিখা উপজেলার কিছু এলাকার উপর দিয়ে হঠাৎ করে বয়ে গেল কাল বৈশাখী ঝড়। মাত্র ২ মিনিটের এই ঝড়ে উপজেলার সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভাটোয়াইল গ্রামের ৪ টি বসত বাড়ি হাসিমপুর বাজার,দীঘল গ্রাম বাজারে কয়েকটি দোকান সহ প্রায় শতাধিক ঘর উড়ে গেছে। সেওজগাতী গ্রামে আড়পাড়া পল্লী বিদ্যুতের ১১ টি খুটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন স্থানে শত শত গাছ ও গাছের ডাল পালা ভেঙে পড়েছে। এ দিকে প্রচুর বৃষ্টির কারণে নিচু এলাকায় পানি জমে ইরি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তরকারি (সবজি) ফষলের মাচা ভেঙে পড়ায় চাষিরা পড়েছে সীমাহীন ক্ষতির মুখে।
সরকারি ছুটি থাকায় কৃষি অফিসের সাথ যোগাযোগ সম্ভব হয়নি। তবে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি খবর পাওয়া মাত্রই সংষ্কার কাজ চালিয়ে যাচ্ছেন।

