শালিখায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় উপজেলা পরিষদের আয়োজনে ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, শালিখা থানা ওসি তদন্ত বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার, শালিখা উপজেলা কে একটি উন্নত ও আধুনিক সুবিধা সম্বলিত উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি তিনি শালিখা উপজেলার আড়পাড়া কে পৌরসভায় পরিনত করতে এবং আড়পাড়ায়  একটি অডিটরিয়াম নির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: