মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
মাগুরায় ট্রাকের ধাক্কায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক আহমেদ বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী পূর্বপাড়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসেরর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক আহমেদ বিশ্বাস মোটরসাইকেল যোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: